ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৬:৫৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৬:৫৮:৪৮ অপরাহ্ন
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী ডেনমার্ক
বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে ডেনমার্ক। আগামী ছয় মাসের মধ্যেই একাধিক প্রকল্পের কাজ শুরু হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক থমাস লুন্ড-সোরেনসেন।

সোমবার (১২ মে) সকালে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ-ডেনমার্ক তৃতীয় রাজনৈতিক পরামর্শ বৈঠক। এতে অংশ নেন দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা।

বৈঠকে ডেনমার্ক ৫ মিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তা ঘোষণা করে। আলোচনায় উঠে আসে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহযোগিতা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়।

বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. আবুল হাসান মৃধা এবং ডেনমার্কের পক্ষে নেতৃত্বে ছিলেন থমাস লুন্ড-সোরেনসেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ড্যানিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং কোপেনহেগেনে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহিদুল করিম।

পরে সফররত ডেনিশ প্রতিনিধিদলটি পররাষ্ট্র সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন।

এ সময় থমাস লুন্ড-সোরেনসেন বলেন, "বাংলাদেশ একটা গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এখানে আমরা বিনিয়োগ বাড়াতে চাই। খুব দ্রুতই কিছু প্রকল্প দৃশ্যমান হবে বলে আমরা আশাবাদী।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর