ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের পরবর্তী শুনানি আগামীকাল

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ১২:৫৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ১২:৫৬:০৬ অপরাহ্ন
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিলের পরবর্তী শুনানি আগামীকাল
জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পেতে করা আপিলের পরবর্তী শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৩ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের চার সদস্যের আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত বুধবার (১৪ মে) দিনটি পরবর্তী শুনানির জন্য নির্ধারণ করেন।

জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। তিনি জানান, হাইকোর্ট যে রায়ের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল করেছে, সেটি ছিল উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন। তার ভাষায়, “প্রক্রিয়াটি ছিল রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনগত দৃষ্টিকোণ থেকে যথাযথ হয়নি।”

এর আগে, ২০২৩ সালের ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে বাতিল হওয়া নিবন্ধন পুনরুদ্ধারে জামায়াতের খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেন আপিল বিভাগ। এরপর ২০২৪ সালের ১২ মার্চ থেকে শুরু হয় নিয়মিত শুনানি। ফলে নির্বাচন কমিশনে নিবন্ধন ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই নতুন গতি পায়।

আদালতের পরবর্তী সিদ্ধান্তের দিকে এখন তাকিয়ে আছে দলটির নেতাকর্মীরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে