ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

স্কুলে মিয়ানমার জান্তার বিমান হামলা

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০১:১৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০১:১৫:৪০ অপরাহ্ন
স্কুলে মিয়ানমার জান্তার বিমান হামলা
মিয়ানমারের সাগাইং অঞ্চলে জান্তা বাহিনীর বিমান হামলায় এক স্কুলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন, যাদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। সোমবার (১২ মে) ইউরো নিউজের এক প্রতিবেদনে এই মর্মান্তিক ঘটনার তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, দেপায়িন টাউনশিপের একটি গ্রামে অবস্থিত স্কুলটিতে প্রায় ১০০ জন শিক্ষার্থী পড়াশোনা করত। সেখানে একটি যুদ্ধবিমান থেকে ৫০০ পাউন্ড ওজনের একটি বোমা ফেলা হয়। ওই সময় শিক্ষার্থীরা প্রাথমিক থেকে উচ্চ বিদ্যালয় পর্যায়ের ক্লাসে অংশ নিচ্ছিল।

স্থানীয় প্রতিরোধ সংগঠন ‘হোয়াইট ডেপায়িন পিপলস ডিফেন্স ফোর্স’-এর এক সদস্য জানান, হামলাটি সরাসরি স্কুলকে লক্ষ্য করে করা হয়। এতে ঘটনাস্থলেই অনেক প্রাণহানি ঘটে।

একটি স্থানীয় শিক্ষা সহায়তা সংগঠন জানায়, নিহত ১৭ জনের মধ্যে বেশিরভাগই শিশু-কিশোর শিক্ষার্থী। আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হলেও এলাকায় পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নেই বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করার পর থেকেই মিয়ানমারে সহিংসতা বেড়েছে। সাগাইং অঞ্চলটি গণতন্ত্রপন্থী প্রতিরোধ যোদ্ধাদের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত, যার জের ধরে সেখানে জান্তা বাহিনীর হামলা ঘন ঘন ঘটছে। আন্তর্জাতিক মহল বারবার মিয়ানমার সেনাবাহিনীর এমন বেসামরিক-নিধনমূলক হামলার নিন্দা জানিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা