ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

সেনা নিহতের সংখ্যা জানিয়ে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০২:৩৭:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০২:৩৭:১৬ অপরাহ্ন
সেনা নিহতের সংখ্যা জানিয়ে কড়া হুঁশিয়ারি পাকিস্তানের
ভারতের সঙ্গে চলমান উত্তেজনায় প্রাণ হারিয়েছেন পাকিস্তানের ১১ সেনা সদস্য। আহত হয়েছেন আরও অন্তত ৭৮ জন। একইসঙ্গে ভারতীয় হামলায় নিহত হয়েছেন ৪০ জন বেসামরিক নাগরিক, যাদের মধ্যে রয়েছে ৭ নারী ও ১৫ শিশু।

মঙ্গলবার (১৩ মে) পাকিস্তানি দৈনিক দ্য ডন–এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, ভারতের “উসকানিমূলক ও নিন্দনীয় হামলা” প্রতিরোধের সময় ১১ সেনাসদস্য নিহত হন এবং গুরুতর আহত হন আরও ৭৮ জন। একই ঘটনায় প্রাণ হারান ৪০ বেসামরিক নাগরিক—যাদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাও উল্লেখযোগ্য। আহত হয়েছেন আরও ১২১ জন সাধারণ মানুষ।

আইএসপিআর প্রকাশিত তালিকা অনুযায়ী, নিহত সেনা সদস্যরা হলেন— নায়েক আবদুর রহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহি মোহাম্মদ আদিল আকবর ও সিপাহি নিসার।

নিহত বিমান বাহিনীর সদস্যরা হলেন— স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক ও সিনিয়র টেকনিশিয়ান মুবারক।

বিবৃতিতে বলা হয়, ‘শহীদদের এই আত্মত্যাগ জাতির জন্য অনন্ত প্রেরণার উৎস হয়ে থাকবে। তাদের সাহস ও দেশপ্রেম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।’

আইএসপিআর আরও হুঁশিয়ারি দিয়ে জানায়, ‘ভবিষ্যতে কেউ যদি পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতা বা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে, তাহলে তার জবাব দেওয়া হবে কঠোর, সর্বাত্মক ও সুস্পষ্ট প্রতিক্রিয়া দিয়ে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’