ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

সিঙ্গাপুর থেকে ৫৮৪ কোটি টাকায় আনা হবে এক কার্গো এলএনজি

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৪:১৪:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৪:১৪:০৮ অপরাহ্ন
সিঙ্গাপুর থেকে ৫৮৪ কোটি টাকায় আনা হবে এক কার্গো এলএনজি
দেশের জ্বালানির চাহিদা পূরণে সিঙ্গাপুর থেকে স্পট মার্কেটের মাধ্যমে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। আমদানিতে ব্যয় হবে ৫৮৪ কোটি ১৬ লাখ ৫ হাজার ৯৫২ টাকা।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা যায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ অনুযায়ী আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে এই কার্গো আমদানির প্রস্তাব আসে। পরে সেটি যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়।

এলএনজিটি আমদানি করবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স গানভর সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড। প্রতি এমএমবিটিইউ ১২.১৮ মার্কিন ডলারে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আনা হবে ২৬ থেকে ২৭ জুন, ২০২৫ সময়কালে।

এর আগে গত ৭ মে ভিটল এশিয়া লিমিটেড থেকে দুই কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেয় সরকার, যার ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ১০৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৩৩৬ টাকা।

কমেন্ট বক্স