ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও জ্বালানি নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার

বিপিএলে প্লে অফে বাদ পড়া রংপুর খেলবে গ্লোবাল সুপার লিগে

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৪:৪১:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৪:৪১:৪০ অপরাহ্ন
বিপিএলে প্লে অফে বাদ পড়া রংপুর খেলবে গ্লোবাল সুপার লিগে
গত বছর প্রথমবারের মতো পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি নিয়ে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ (জিএসএল)। সেই আসরে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী রংপুর রাইডার্স শিরোপা জিতে নেয়। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে-অফ থেকেই বাদ পড়ে দলটি, যার ফলে জিএসএলের পরবর্তী আসরে রংপুরের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা।

তবে সেই শঙ্কা উড়িয়ে দিলেন জিএসএল চেয়ারম্যান ও ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্লাইভ লয়েড। তিনি জানিয়েছেন, রংপুর রাইডার্সকে দ্বিতীয় আসরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি গায়ানায় অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতা রংপুরের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

লয়েড বলেন, “আমরা গতবারের চ্যাম্পিয়ন দলকে আবারও স্বাগত জানাতে পেরে আনন্দিত। রংপুর রাইডার্স অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে। তারা নিঃসন্দেহে যোগ্য বিজয়ী। গায়ানায় তাদের ফিরে আসার জন্য আমরা উদগ্রীব।”

আগামী ১০ জুলাই গায়ানায় পর্দা উঠবে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরের। চলবে ১৮ জুলাই পর্যন্ত। তবে আসরের নির্দিষ্ট ভেন্যু এবং অংশগ্রহণকারী দলের সংখ্যা এখনো চূড়ান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, এবার দলের সংখ্যা বাড়ানো হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের

হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের