ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী যেকোনো মূল্যে সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষা করব: প্রধানমন্ত্রী ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে র‌্যালি শুরু সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত সড়ক দুর্ঘটনায় নিহত-আহতরা পাবেন ১-৫ লাখ টাকা: বিআরটিএ বাড়ল গ্রাম পুলিশের বেতন-ভাতা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান  জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩ ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী শ্রমিক আন্দোলনে অর্থায়ন, ১২০ ব‍্যক্তি ও প্রতিষ্ঠানের ব‍্যাংক হিসাব তলব আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী লংমার্চে গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান হলে আমরাই করতাম: প্রতিমন্ত্রী শাহে আলম ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী বাংলাদেশ-চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতায় সমঝোতা স্মারক স্বাক্ষর গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শুটিংসেটে আহত হয়ে ঢাকা ফিরেছেন তটিনী

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৪:৫৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৪:৫৭:০৩ অপরাহ্ন
শুটিংসেটে আহত হয়ে ঢাকা ফিরেছেন তটিনী
ঈদুল আজহা উপলক্ষে নির্মিত বিশেষ নাটকের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। রোববার (১১ মে) সন্ধ্যায় চট্টগ্রামের ‘মন মঞ্জিলে’ শুটিং স্পটে একটি লাইট স্ট্যান্ড মাথার ওপর পড়ে গুরুতর আঘাত পান তিনি।

অভিনেতা তৌসিফ মাহবুব, যিনি নাটকে তটিনীর সহশিল্পী হিসেবে কাজ করছেন, তিনি বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন।

আহতের পর তটিনীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর রাতেই হোটেলে ফেরেন। পরদিন চিকিৎসকের পরামর্শে বিশ্রামের প্রয়োজন হওয়ায়, তিনি সোমবার (১২ মে) সকালে ঢাকায় ফিরে আসেন।

অভিনেত্রী তটিনী বলেন, "আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো আছি। তবে শরীর খুব একটা ভালো লাগছে না। দু-এক দিন কষ্ট হবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব।"

উল্লেখ্য, নাটকটির শুটিং হচ্ছিল চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে। শুটিং চলাকালে অসাবধানতাবশত ঘটে যায় এই দুর্ঘটনা।

কমেন্ট বক্স
দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী

দেশের ভেতর-বাইরের সব ষড়যন্ত্রকারীকে একে একে জবাব দেওয়া হবে: প্রধানমন্ত্রী