ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জুনে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৫:৩৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৫:৩৬:১৫ অপরাহ্ন
জুনে আইএমএফের ঋণ পাচ্ছে বাংলাদেশ
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় আগামী জুন মাসেই ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় পাচ্ছে বাংলাদেশ। এটি হবে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি—বাংলাদেশ ব্যাংক এমনটাই নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে একাধিক বৈঠক শেষে এই সমঝোতা হয়েছে। এরই ধারাবাহিকতায় জুন মাসেই ঋণের দুটি কিস্তি একত্রে ছাড় করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে আগামী বুধবার (১৪ মে)। ওইদিন বাংলাদেশ ব্যাংকের সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, ২০২৩ সালে আইএমএফ বাংলাদেশকে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দেয়। ২০২৬ সাল পর্যন্ত মোট সাত কিস্তিতে এই ঋণ ছাড় করার কথা। এর মধ্যে নির্ধারিত সময়েই প্রথম তিন কিস্তির মোট ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ কিস্তি ছাড় হয় ২০২৪ সালের জুনে।

তবে চতুর্থ কিস্তি ডিসেম্বরে ছাড় হওয়ার কথা থাকলেও কিছু শর্ত পূরণে বিলম্ব হওয়ায় তা স্থগিত ছিল। শেষ পর্যন্ত আইএমএফ আগামী জুন মাসে চতুর্থ ও পঞ্চম কিস্তি একত্রে ছাড় করতে সম্মত হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা