ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ইউপি নির্বাচনে মুনাফিকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর নিহতের সংখ্যা বেড়ে ১৪, পরিচয় মিলেছে ৯ জনের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন দল চায়নি, নিজে থেকেই পদত্যাগ করছি: ইশরাক আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সাথে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী জুলাই একদিনে সংঘটিত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক, জানালেন ফেসবুকে মহাষ্টমী ও কুমারী পূজা আজ ২২ অক্টোবর খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশের খবর ভিত্তিহীন: প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার

মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৬:২২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৬:২২:১৬ অপরাহ্ন
মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি
সকল জল্পনা কাটিয়ে অবশেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। বহুদিন ধরেই সেলেসাওদের আগ্রহের কেন্দ্রে ছিলেন এই ইতালিয়ান কোচ। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। আগামী ২৬ মে থেকে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে দায়িত্ব পালন শুরু করবেন। এর মাধ্যমে দীর্ঘ ৬০ বছর পর কোনো বিদেশি কোচের অধীনে খেলবে ব্রাজিল।

ইতিমধ্যে জানা গিয়েছে, ইতিহাসের সবচেয়ে দামি জাতীয় দলের কোচ হচ্ছেন আনচেলত্তি। স্প্যানিশ দৈনিক ‘দিয়ারিও এএস’ এবং ব্রাজিলিয়ান ‘গ্লোবো’ জানিয়েছে, মাসিক ৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাবেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৩০ লাখ টাকা। বছরে এই অঙ্ক দাঁড়ায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১২১ কোটি ২০ লাখ টাকা।

এর বাইরে আছে অতিরিক্ত বোনাসও। আনচেলত্তি যদি ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপ জেতাতে পারেন, তাহলে আরও ৫ মিলিয়ন ডলার বোনাস পাবেন। ইএসপিএনের তথ্য অনুযায়ী, আগের দুই কোচ তিতে ও দোরিভাল জুনিয়রের তুলনায় দ্বিগুণের বেশি বেতন পাচ্ছেন আনচেলত্তি।

বেতন ও বোনাসের পাশাপাশি একাধিক সুবিধাও পাচ্ছেন এই কোচ। রিও ডি জেনেইরোতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বিদেশ ভ্রমণের জন্য প্রাইভেট জেট, আন্তর্জাতিক স্বাস্থ্য ও জীবন বিমার সুবিধাও পাবেন তিনি—সবই ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের অর্থায়নে।

আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আনচেলত্তির কোচিং অধ্যায় শুরু হবে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে। ইউরোপের টপ ফাইভ লিগের সব কটির শিরোপাজয়ী কোচ এবার নজর দেবেন ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জয়ে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানুষ হয়ে মানুষের ক্ষতি করো না নীরব কান্নার বিচারক স্বয়ং আল্লাহ

মানুষ হয়ে মানুষের ক্ষতি করো না নীরব কান্নার বিচারক স্বয়ং আল্লাহ