ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০৬:২২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০৬:২২:১৬ অপরাহ্ন
মাসে ১০ কোটির ওপরে বেতন পাবেন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি
সকল জল্পনা কাটিয়ে অবশেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কোচ হলেন কার্লো আনচেলত্তি। বহুদিন ধরেই সেলেসাওদের আগ্রহের কেন্দ্রে ছিলেন এই ইতালিয়ান কোচ। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। আগামী ২৬ মে থেকে আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের ডাগআউটে দায়িত্ব পালন শুরু করবেন। এর মাধ্যমে দীর্ঘ ৬০ বছর পর কোনো বিদেশি কোচের অধীনে খেলবে ব্রাজিল।

ইতিমধ্যে জানা গিয়েছে, ইতিহাসের সবচেয়ে দামি জাতীয় দলের কোচ হচ্ছেন আনচেলত্তি। স্প্যানিশ দৈনিক ‘দিয়ারিও এএস’ এবং ব্রাজিলিয়ান ‘গ্লোবো’ জানিয়েছে, মাসিক ৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পাবেন তিনি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ কোটি ৩০ লাখ টাকা। বছরে এই অঙ্ক দাঁড়ায় ১০ মিলিয়ন ডলার বা প্রায় ১২১ কোটি ২০ লাখ টাকা।

এর বাইরে আছে অতিরিক্ত বোনাসও। আনচেলত্তি যদি ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপ জেতাতে পারেন, তাহলে আরও ৫ মিলিয়ন ডলার বোনাস পাবেন। ইএসপিএনের তথ্য অনুযায়ী, আগের দুই কোচ তিতে ও দোরিভাল জুনিয়রের তুলনায় দ্বিগুণের বেশি বেতন পাচ্ছেন আনচেলত্তি।

বেতন ও বোনাসের পাশাপাশি একাধিক সুবিধাও পাচ্ছেন এই কোচ। রিও ডি জেনেইরোতে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বিদেশ ভ্রমণের জন্য প্রাইভেট জেট, আন্তর্জাতিক স্বাস্থ্য ও জীবন বিমার সুবিধাও পাবেন তিনি—সবই ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের অর্থায়নে।

আগামী জুনে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আনচেলত্তির কোচিং অধ্যায় শুরু হবে ব্রাজিল জাতীয় দলের সঙ্গে। ইউরোপের টপ ফাইভ লিগের সব কটির শিরোপাজয়ী কোচ এবার নজর দেবেন ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি জয়ে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা