ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০৫:২৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০৫:২৪:৪৪ অপরাহ্ন
৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ
ভারত-পাকিস্তান সংঘাতে কিছুদিন স্থগিত থাকার পর আগামী শবিার দ্বিতীয় দফায় শুরু হচ্ছে আইপিএল। তার আগে সুখবরই পেয়েছেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। বুধবার দিল্লি ক্যাপিটালস জানিয়েছে, তাকে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় মৌসুমের বাকি অংশের জন্য দলে ভিড়িয়েছে। 



চলতি মৌসুমে ৬টি ম্যাচ খেলা ফ্রেজার ম্যাকগার্ক নতুন করে মাঠে শুরু হতে যাওয়া আইপিএলে খেলবেন না। তাতে কপাল খুলেছে মোস্তাফিজের। একই ফ্র্যাঞ্চাইজিতে বামহাতি পেসার ২০২২ ও ২০২৩ সালেও খেলেছেন। গত মৌসুমে অবশ্য খেলেছেন চেন্নাই সুপার কিংসে। দিল্লি তাকে ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে। 


দিল্লি বিবৃতিতে জানায়, ব্যক্তিগত কারণে অজি ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক আর অংশ নেবেন না। তাই মোস্তাফিজকে বদলি হিসেবে দলে নিয়েছে তারা।এদিকে, মোস্তাফিজের ফেরায় ধারণা করা হচ্ছে মিচেল স্টার্কও হয়তো আর দলে ফিরবেন না। যেহেতু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে আছেন দিল্লি পেসার। 



২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক করার পর মোট ৫৭টি আইপিএল ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। নিয়েছেন ৬১ উইকেট। 
 

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু