ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সশস্ত্র বাহিনীর আরও ২ সদস্যের মৃত্যুর খবর দিলো পাকিস্তান

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ১২:২০:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ১২:২০:৪৩ অপরাহ্ন
সশস্ত্র বাহিনীর আরও ২ সদস্যের মৃত্যুর খবর দিলো পাকিস্তান
ভারতের সঙ্গে সামরিক সংঘাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর আরও দুই সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটির সামরিক বাহিনীতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে।বুধবার (১৪ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নিহতদের সাহস এবং অটল দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা জানিয়েছে পাক আইএসপিআর।এর আগে মঙ্গলবার (১৩ মে) পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ভারতের সাথে পাকিস্তানের সবশেষ সংঘর্ষে ১১ জন সশস্ত্র বাহিনীর সদস্য নিহত হয়েছেন এবং ৭৮ জন আহত হয়েছেন। এছাড়া ৪০ জন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন এবং ১২১ জন আহত হয়েছেন। 



 
গত ৬ মে রাতে ভারতের হামলার কথা উল্লেখ করে পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, অনুকরণীয় সাহস এবং অটল সংকল্পের সাথে মাতৃভূমিকে রক্ষা করার সময়, আমাদের আরও দুই বীর সন্তান আজ শাহাদাত বরণ করেছেন যারা হাসপাতালে ভর্তি ছিলেন। যার ফলে পাকিস্তান সশস্ত্র বাহিনীর মোট শহীদ সদস্যের সংখ্যা ১৩ জনে দাঁড়িয়েছে এবং কর্তব্যরত অবস্থায় ৭৮ জন আহত হয়েছেন।আরও জানানো হয়, সেনাবাহিনীর হাবিলদার মুহাম্মদ নাভিদ শহীদ এবং পাকিস্তান বিমান বাহিনীর সিনিয়র টেকনিশিয়ান মুহাম্মদ আয়াজ হলেন সশস্ত্র বাহিনীর সবশেষ সদস্য, যারা আঘাতের কারণে মারা গেছেন।


 
কাশ্মীরের পহেলগামে বন্দুক হামলায় ২৬ জন নিহত হওয়ার পর শুরু হয় ভারত-পাকিস্তান উত্তেজনা। হামলার সাথে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তুলে সামরিক হামলা চালায় ভারত। এরপর পাল্টা হামলা চালায় পাকিস্তানও। চারদিনের তীব্র সংঘাতের পর শনিবার (১০ মে) যুদ্ধবিরতি হয় ভারত-পাকিস্তানের।
 
সূত্র: আরব নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা