ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবো না: ইরানের প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০২:৩৭:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০২:৩৭:১০ অপরাহ্ন
ট্রাম্পের হুমকির কাছে মাথা নত করবো না: ইরানের প্রেসিডেন্ট
সম্প্রতি কাতার সফরে গিয়ে ইরানকে ঘিরে কড়া মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই বক্তব্যের জবাব দিতে দেরি করেনি তেহরান। সরাসরি হুঁশিয়ারি দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিলেন—ট্রাম্পের কোনো হুমকির কাছেই মাথা নত করবে না ইরান।

বৃহস্পতিবার (১৫ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তিন দিনের উপসাগরীয় সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট যখন তেহরানকে একহাত নেন, তখনই জবাব আসে ইরান থেকে।

গতকাল (১৪ মে) রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমাদের জন্য শহীদ হওয়া, বিছানায় মৃত্যুর চেয়ে অনেক বেশি গৌরবের। ইরান কোনও চাপ বা হুমকির কাছে মাথা নত করবে না।”

এর আগের দিন, মঙ্গলবার (১৩ মে) রিয়াদে অনুষ্ঠিত জিসিসি শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন, “ইরানের সঙ্গে কোনো চুক্তির আগে দেশটিকে সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা বন্ধ করতে হবে। বন্ধ করতে হবে রক্তাক্ত প্রক্সি যুদ্ধ এবং অবশ্যই স্থায়ীভাবে পারমাণবিক কর্মসূচি।”

ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি ইরান শান্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে, তবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগ ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না।”

এদিকে, সূত্র বলছে—ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এরই মধ্যে চার দফা আলোচনা হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে