ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

‘নাস্তা-লাঞ্চের’ পর ডিনার নিয়ে আসছেন বান্নাহ

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৭:৩০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৭:৩০:৩১ অপরাহ্ন
‘নাস্তা-লাঞ্চের’ পর ডিনার নিয়ে আসছেন বান্নাহ
বর্তমান সময়ের সাহসী ও আলোচিত নির্মাতাদের তালিকায় অন্যতম নাম মাবরুর রশিদ বান্নাহ। সময় ও বাস্তবতার প্রেক্ষাপটে গড়ে ওঠা গল্প বলার ক্ষেত্রে তিনি বরাবরই ছিলেন অগ্রণী। গত বছর জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র আন্দোলনকে ঘিরে যে তীব্র উত্তেজনা ও দমন-পীড়নের চিত্র ফুটে ওঠে, সেটিকে উপজীব্য করেই বান্নাহ নির্মাণ করেছিলেন ওয়েব ফিল্ম ‘নাস্তা’ এবং ‘লাঞ্চ’।

এই দুটি কাজেই দর্শক দেখেছেন ছাত্র-জনতার ওপর দমন-পীড়নের নির্মম রূপ, যেখানে ফুটে ওঠে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন সরকারকে ঘিরে উদ্ভূত স্বৈরাচারী বাস্তবতা। দুই ফিল্ম মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসায় ভেসেছেন এই নির্মাতা।

এবার ‘ডিনার’ নিয়ে আসছেন বান্নাহ। সম্প্রতি তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, “নাস্তা বানাইছি, লাঞ্চ বানাইছি, এবার ডিনার... আরেকটা কথা, ‘নাস্তা’ ও ‘লাঞ্চ’ এর আনসেন্সরড ভার্সন কামিং আপ নেক্সট।”

এই ঘোষণার পর নেটিজেনরা মন্তব্যের ঘরে উচ্ছ্বাস প্রকাশ করেন। খন্দকার ফিরোজ নামের একজন লেখেন, ‘ডিনার এর জন্য অপেক্ষা করছিলাম।’ আরেকজন, রাসেল আরিয়ান লিখেছেন, ‘অধীর আগ্রহে অপেক্ষা করছি ভাই।’ – সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

‘ডিনার’ নিয়েও অনুমান করা যাচ্ছে, এটি আগের দুটি কাজের ধারাবাহিকতা বজায় রেখে একই রাজনৈতিক বাস্তবতা, সহিংসতা ও ছাত্র-জনতার প্রতিরোধের গল্প বলবে। পাশাপাশি, ‘নাস্তা’ ও ‘লাঞ্চ’-এর আনসেন্সরড ভার্সনের আগমন নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।

বান্নাহর এই সিরিজ সমাজ-রাজনীতির মুখোশ উন্মোচনে নতুন মাত্রা তৈরি করছে বলে মনে করছেন সমালোচকরা। তার সাহসী নির্মাণ, বাস্তবধর্মী সংলাপ এবং ঘটনাপ্রবাহের বুনন দর্শকদের নাড়িয়ে দিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন