ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১০:২৯:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১০:২৯:২৬ পূর্বাহ্ন
আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস
আজ সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। এ বছরের প্রতিপাদ্য- ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতা’- নিয়ে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি।এই দিনে উঠে এসেছে বাংলাদেশের প্রযুক্তি ব্যবহারে নারী-পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্যের চিত্র। আন্তর্জাতিক সংস্থা জিএসএমএ প্রকাশিত ২০২৫ সালের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারে পুরুষের হার ৪০ শতাংশ, নারীদের মাত্র ২৪ শতাংশ। এর মানে, লিঙ্গবৈষম্যের হার ১৬ শতাংশ। স্মার্টফোন মালিকানাতেও এই বৈষম্য প্রকট- পুরুষের হার ৪০ শতাংশ, নারীর ২২ শতাংশ।



বিশ্বের মোট পুরুষের ৭৮ শতাংশ ইন্টারনেট ব্যবহার করলেও নারীদের মধ্যে এ হার ৬৬ শতাংশ। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে মোবাইল ইন্টারনেট ব্যবহারে নারীদের অংশগ্রহণ ১৫ শতাংশ কম। দক্ষিণ এশিয়ায় এই বৈষম্যের হার ৩১ শতাংশ।
প্রযুক্তিতে সমান অংশগ্রহণের বার্তা প্রধান উপদেষ্টারদিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে অন্তর্বর্তীকালীন সরকার ডিজিটাল রূপান্তরের সব ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’তিনি আরও জানান, ডিজিটাল রূপান্তরে সমতা প্রতিষ্ঠা করা বৈষম্যমুক্ত আধুনিক সমাজ গঠনের পূর্বশর্ত।



দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বিটিআরসি কার্যালয়ে। আয়োজন রয়েছে সেমিনার, মেলা, ডাক টিকিট অবমুক্তি, হ্যাকাথন প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান। প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ বাড়াতে ‘হার পাওয়ার’ প্রকল্পের দ্বিতীয় ধাপ শুরু করতে যাচ্ছে সরকার। নারী আইসিটি প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট দেওয়ার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগও নেওয়া হচ্ছে। মোবাইল টাওয়ার ফাইবারাইজেশন ও প্রত্যন্ত অঞ্চলে ফাইবার নেটওয়ার্ক বিস্তারের পরিকল্পনা রয়েছে।



ইতিহাসে আজকের দিন

১৮৬৫ সালের ১৭ মে, ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) প্রতিষ্ঠিত হয়। ১৯৬৯ সাল থেকে পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ দিবস। ২০০৬ সালে, জাতিসংঘ দিবসটিকে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ হিসেবে ঘোষণা দেয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী