ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আখাউড়ায় নববধূর হাতে স্বামী খুন

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০১:৩০:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০১:৩০:৫৮ অপরাহ্ন
আখাউড়ায় নববধূর হাতে স্বামী খুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘুমের ওষুধ খাইয়ে মেহদি হাসান (২৭) নামে এক যুবককে হত্যা করেছে জান্নাত আক্তার (১৮) নামে এক নববধূ। পুলিশের দাবি, দাম্পত্য কলহের জেরে স্বামীকে বালিশ চাপা ও গলাটিপে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ওই নববধূ।

শুক্রবার দিবাগত গভীররাতে আখাউড়া পৌরশহরের মসজিদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।তবে নিহত মেহদি হাসানের পরিবারের দাবি, পরকীয়ার জেরেই স্বামীকে পরিকল্পিত হত্যা করেছে নববিবাহিতা স্ত্রী জান্নাত আক্তার। এ ঘটনায় নববধূ জান্নাত আক্তারকে গ্রেফতার করেছে আখাউড়া থানা পুলিশ।

 

খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ আগে (শুক্রবার) মেহদি হাসানের সঙ্গে আখাউড়া পৌরশহরের শান্তিনগর এলাকার বাসিন্দা জান্নাত আক্তারের পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের পর কয়েকদিন ধরেই তাদের মধ্যে মনোমালিন্য ও বাগবিতণ্ডার ঘটনাও ঘটে।পুলিশের হেফাজতে থাকা নববধূ জান্নাত আক্তার জানান, অসুস্থতার কথা বলে শুক্রবার বিকেলে স্বামীকে দিয়েই ফার্মেসি থেকে ঘুমের ওষুধ আনান তিনি। রাতে মেহদি বাসায় ফিরলে কোমলপানীযর সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দেন। এরপর অচেতন হলে গলাটিপে ও মুখে বালিশ চাপা দিয়ে ধরলে স্বামীর মৃত্যু হয়।



তবে মেহদীর বড় ভাই আবু কালাম ও মা বকুল আক্তারের দাবি, পরকীয়ার জেরেই নববধূ জান্নাত তার প্রেমিককে নিয়ে পরিকল্পিতভাবে মেহদিকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের সঠিক তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন তারা।



আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি যমুনা নিউজকে বলেন, গ্রেফতারের পর জান্নাত আক্তার তার দোষ স্বীকার করেছেন। তার স্বামী মেহেদি হাসান বিয়ের পর শারীরিক নির্যাতন করতো। নির্যাতন থেকে বাঁচতে তাকে দিয়েই কৌশলে ফার্মেসি থেকে ঘুমের ওষুধ নিয়ে আসেন জান্নাত। পরে কোমলপানীয়র সঙ্গে মিশিয়ে খাইয়ে অচেতন করে বালিশ চাপা ও গলাটিপে তাকে হত্যা করেন। জান্নাতকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও ওসি জানিয়েছেন।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা