ঢাকা , বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

আইপিএল ও পিএসএলের হয়ে যেদিন মাঠে নামবেন সাকিব-মুস্তাফিজ

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৩:৩৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৩:৩৫:০০ অপরাহ্ন
আইপিএল ও পিএসএলের হয়ে যেদিন মাঠে নামবেন সাকিব-মুস্তাফিজ
আইপিএল ও পিএসএলে খেলার ছাড়পত্র পেলেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। চলতি সপ্তাহেই মাঠে দেখা যেতে পারে এই দুই বাংলাদেশিকে।

মুস্তাফিজ খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। দলের বাকি আছে তিনটি ম্যাচ, আর এই তিন ম্যাচের জন্যই বিসিবির কাছ থেকে অনুমতি পেয়েছেন তিনি। আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ শেষেই ভারতের উদ্দেশে উড়াল দিবেন মুস্তাফিজ।

সব ঠিক থাকলে ১৮ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ দিয়েই দেখা যেতে পারে তাকে। এরপর দিল্লির প্রতিপক্ষ ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্স ও ২৪ মে পাঞ্জাব কিংস। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

তবে ছাড়পত্র শুধুই ২৪ মে পর্যন্ত। দিল্লি যদি প্লে-অফে উঠেও, মুস্তাফিজের খেলা তখন নির্ভর করবে বিসিবির অনুমতির ওপর।

অন্যদিকে, সাকিব আল হাসান ফিরেছেন বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে। তাকে দলে নিয়েছে পিএসএলের লাহোর কালান্দার্স। গ্রুপ পর্বে তাদের বাকি মাত্র একটি ম্যাচ—১৮ মে, পেশোয়ার জালমির বিপক্ষে। বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামবে তারা।

ম্যাচটা কার্যত ‘করো না হলে মরো’ অবস্থা। জিতলে প্লে-অফ, হারলে বিদায়। সেক্ষেত্রে সাকিবকে দেখা যেতে পারে শুধুমাত্র ওই একটি ম্যাচেই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী