ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৩:৪৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৩:৪৫:০১ অপরাহ্ন
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫
গাজায় ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও বহু মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, নিয়মিতভাবে শরণার্থী শিবির ও চিকিৎসাকেন্দ্রগুলোকে টার্গেট করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে ক্ষয়ক্ষতির মাত্রা সবচেয়ে বেশি। গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহর দক্ষিণ-পূর্বাংশেও চালানো হয়েছে ভারী গোলাবর্ষণ।

আল-আকসা শহীদ হাসপাতালের কাছাকাছি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাঁবুতে হামলা চালানো হয়, যেখানে বেশ কয়েকজন আহত হন।

এছাড়া, গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরে ইসরায়েলি যুদ্ধবিমান চালিয়েছে বোমা হামলা। একটি ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন ৫ জন। অন্যদিকে, খান ইউনুসের পূর্বাঞ্চল থেকে সরে যাওয়ার সময় একটি চলন্ত গাড়িতে চালানো হামলায় নিহত হন একজন দাদা ও তার দুই নাতি।

কমেন্ট বক্স