ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পাকিস্তান ক্রিকেটে ফের অধিনায়ক বদলপ গুঞ্জন

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৩:৫০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৩:৫০:১২ অপরাহ্ন
পাকিস্তান ক্রিকেটে ফের অধিনায়ক বদলপ গুঞ্জন
পাকিস্তান ক্রিকেট মানেই যেন রদবদলের আরেক নাম। কখনো কোচ, কখনো অধিনায়ক—পরিবর্তনের ধারাবাহিকতা চলে আসছে বহুদিন ধরেই। সর্বশেষ সাদা বলের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মাইক হেসন। আর অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা আকিব জাভেদকে পাঠানো হয়েছে হাইপারফরম্যান্স ইউনিটে।

এবার আলোচনায় টেস্ট দলের অধিনায়ক বদলের গুঞ্জন। পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানিয়েছে, শান মাসুদকে সরিয়ে দিয়ে নতুন অধিনায়ক হিসেবে সৌদ শাকিলের নাম বিবেচনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের বরাতে বলা হয়েছে, অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

২০২৩ সালের বিশ্বকাপ ব্যর্থতার পর টেস্ট নেতৃত্ব পান শান মাসুদ। তবে তার অধীনে সময়টা সুখকর ছিল না পাকিস্তানের জন্য। ১২ টেস্টে জয় মাত্র ৩টি, হার ৯টিতে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩–২৫ চক্রেও দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। অস্ট্রেলিয়া, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ, আর জয় কেবল শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে।

এমন পরিস্থিতিতে পিসিবি নতুন চক্রে নতুন অধিনায়ক দিয়ে শুরু করতে চায়। সম্ভাব্য নতুন নেতা সৌদ শাকিল গেল বছর ব্যাট হাতে ছিলেন ধারাবাহিক। টেস্টে তার গড় ৫০-এর উপরে। শান্ত মেজাজ ও পিএসএলে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক হিসেবে সাফল্য তাকে এগিয়ে রেখেছে অন্যদের চেয়ে।

অক্টোবরে পাকিস্তানে পূর্ণাঙ্গ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের আগেই নেতৃত্বের প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চায় পিসিবি, যেন নতুন নেতৃত্ব প্রস্তুতির জন্য সময় পায় যথেষ্ট।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা