ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইউক্রেনে যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ৯

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৪:১২:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৪:১২:১০ অপরাহ্ন
ইউক্রেনে যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ৯
ইউক্রেনের উত্তর পূর্বের সুমি অঞ্চলে একটি যাত্রীবাহী মিনিবাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন।রাশিয়া ড্রোন হামলাটি এমন সময়ে চালালো যখন তুরস্কের ইস্তাম্বুলে প্রথমবারের মতো যুদ্ধ অবসান নিয়ে বৈঠকে বসেছে। খবর বিবিসির। 
সুমির আঞ্চলিক প্রধান ওলেহ হ্রিহোরোভ প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানান, শনিবার (১৭ মে) ভোর ৬টা ১৭ মিনিটে বাসটিতে রুশ ল্যানসেট ড্রোন হামলা চালায়। তিনি এই হামলাকে অমানবিক বলে উল্লেখ করেছেন।সুমি অঞ্চলের সামরিক প্রশাসন জানিয়েছে, বাসটি রুশ সীমান্তের কাছাকাছি আঞ্চলিক রাজধানীর দিকে যাচ্ছিল। যাত্রাপথে এটি বিলোপিলিয়া শহরে হামলার শিকার হয়। হামলায় আরও চারজন ব্যক্তি আহত হয়েছেন।



বেসামরিক পরিবহনে এই হামলাকে নৃশংস যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে ইউক্রেনের পুলিশ।  এক বিবৃতিতে পুলিশ বলেছে, সবরকম মূল্যবোধ, আন্তর্জাতিক আইন ও মানবতার জলাঞ্জলি দিয়ে আবারও বেসামরিক লক্ষ্যে হামলা চালিয়েছে রাশিয়া।হামলার দায় স্বীকার করে সরাসরি বক্তব্য না দিলেও মস্কো দাবি করেছে, সুমির একটি স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে তারা হামলা চালিয়েছে।তিন বছরের যুদ্ধে শুক্রবার প্রথমবারের মতো তুরস্কে আলোচনায় বসে দু দেশ। বৈঠকে তেমন কোনও অগ্রগতি না হলেও পরস্পর এক হাজার করে যুদ্ধবন্দি বিনিমতে সম্মত হয়েছে।




২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত বছর আগস্টে সুমি অঞ্চল দিয়ে রাশিয়ায় অনুপ্রবেশ করে কুরস্কে পাল্টা হামলা চালায় কিয়েভ। অবশ্য চলতি বছরের শুরুতে অধিকাংশ ইউক্রেনীয় বাহিনীকে সেখান থেকে হটিয়ে দিয়েছে মস্কো। সম্প্রতি সীমান্ত অঞ্চলে গোলাবর্ষণ ও বিমান হামলা বাড়িয়েছে ক্রেমলিন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা