ঢাকা , মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ , ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টিকে সুযোগ হিসেবে দেখতে হবে: দেবপ্রিয়

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৫:৩০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৫:৩০:৫০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টিকে সুযোগ হিসেবে দেখতে হবে: দেবপ্রিয়
মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে চিন্তিত হওয়ার কারণ নেই জানিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বিষয়টিকে সুযোগ হিসেবে দেখতে হবে। কারণ প্রতিযোগী দেশগুলোর ওপরেও শুল্ক আরোপ করা হয়েছে। তাই প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার কারণ নেই বাংলাদেশের।



শনিবার (১৭ মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘যুক্তরাষ্ট্রের পারস্পরিক শুল্ক এবং বাংলাদেশের কর্ম-পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের কারণে ভয় পাওয়া বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কেননা প্রতিযোগী দেশগুলোর ওপরেও শুল্ক আরোপ করা হয়েছে। তুলনামূলক প্রতিযোগিতায় পিছিয়ে যাওয়ার কারণ নেই বাংলাদেশের।
 

 

‘মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টিকে সুযোগ হিসেবে দেখতে হবে। সংস্কার করার এখনই উপযুক্ত সময়’, যোগ করেন সিপিডির সম্মানীয় এই ফেলো।তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আমাদের ওপর শুল্ক আরোপ করে, তবে আমদানি ব্যয় বৃদ্ধির কারণে তাদেরও ক্ষতি হবে। শুল্কের চাপ দুপক্ষের ওপরই পড়ে। সুতরাং, আতঙ্কিত না হয়ে বাস্তবভিত্তিক প্রস্তুতি নিতে হবে।



 
‘যুক্তরাষ্ট্রকে কাছে টানতে গিয়ে অন্যান্য দেশকে দূরে ঠেলে না দিই সেই দিকে নজর রাখতে হবে সরকারকে। একতরফাভাবে শুল্ক ছাড় দিলে অন্যান্য দেশ এতে বিমুখ হতে পারে’, যোগ করেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ

সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ