ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ট্রাম্প একই সঙ্গে শান্তির কথা বলেন, হুমকিও দেন : পেজেশকিয়ান

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০৫:৪৬:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০৫:৪৬:০২ অপরাহ্ন
ট্রাম্প একই সঙ্গে শান্তির কথা বলেন, হুমকিও দেন : পেজেশকিয়ান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সময়ে শান্তির কথা বলেন আবার আধুনিক অস্ত্র দিয়ে হত্যার হুমকিও দেন— এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শুক্রবার (১৬ মে) তেহরানে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

পেজেশকিয়ান বলেন, “তিনি একই সময়ে, একই সঙ্গে শান্তির পক্ষে কথা বলেন, আবার সবচেয়ে আধুনিক অস্ত্র দিয়ে বহু মানুষকে হত্যার হুমকি দেন। আমরা কোনটা বিশ্বাস করব?”

তিনি জানান, যুক্তরাষ্ট্রের হুমকি ইরান ভয় পায় না। তবে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে ইচ্ছুক তেহরান।

পেজেশকিয়ান বলেন, “আমরা যুদ্ধ চাই না এবং এ কারণেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চালিয়ে যেতে চাই।”

এর আগে যুক্তরাষ্ট্র বহুবার দাবি করেছে, ইরান পরমাণু প্রকল্পের আড়ালে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। এ নিয়ে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে।

২০১৫ সালে বারাক ওবামা প্রশাসনের সময়ে পরমাণু চুক্তি (জ্যাকোপা) স্বাক্ষরিত হলেও ২০১৭ সালে প্রেসিডেন্ট হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপর চুক্তিটি কার্যকারিতা হারায় এবং ইরানও নিজ পরমাণু কর্মসূচিতে গতি আনে।

২০২৪ সালের ফেব্রুয়ারির শেষ দিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ জানায়, ইরান ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে। বিশুদ্ধতা যদি ৯০ শতাংশে উন্নীত করা হয়, তাহলে তা দিয়ে ছয়টি পরমাণু বোমা তৈরি করা সম্ভব।

এই তথ্য জানার পর ট্রাম্প প্রশাসন আরও সক্রিয় হয়। ট্রাম্প নিজেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়ে সরাসরি সংলাপের আহ্বান জানান। ইরানও তাতে সাড়া দেয়।

বর্তমানে ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ শুরু হয়েছে। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ট্রাম্প বলেন, “আমি আশা করছি সংলাপ সফল হবে। কারণ তারা জানে, যদি এটি সফল না হয়, তাহলে খুব, খুব খারাপ কিছু ঘটবে।”

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার