ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

হামাসকে দেয়া কথা রাখলো না যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০২:০৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০২:০৮:৩৮ অপরাহ্ন
হামাসকে দেয়া কথা রাখলো না যুক্তরাষ্ট্র
মার্কিন জিম্মি আলেক্সান্ডার মুক্তি পাওয়ার এক সপ্তাহ পার হলেও গাজায় ত্রাণ প্রবেশ বা যুদ্ধবিরতির কোনো উদ্যোগ নেয়নি যুক্তরাষ্ট্র—এমনই অভিযোগ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামপন্থী সংগঠন হামাস। সংগঠনটির শীর্ষ নেতা বাসেম নাইম দাবি করেছেন, হামাসকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন গণমাধ্যম ড্রপ সাইট-এ দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের রাজনৈতিক ব্যুরোর এই সদস্য বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ সরাসরি প্রতিশ্রুতি দিয়েছিলেন—জিম্মি আলেক্সান্ডারকে মুক্তি দিলে, ৪৮ ঘণ্টার মধ্যে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দূর করবে যুক্তরাষ্ট্র এবং অবরোধ শিথিল করতে ইসরায়েলকে চাপ দেবে।

বাসেম নাইমের অভিযোগ, “আমরা আলেক্সান্ডারকে মুক্তি দিয়েছি। কিন্তু এক সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে একটি কথাও শোনা যাচ্ছে না। শুধু প্রতিশ্রুতি ভঙ্গ নয়, তারা যেন পুরো বিষয়টিকে ডাস্টবিনে ছুড়ে ফেলেছে।”

তিনি আরও বলেন, “উইটকফ আশ্বাস দিয়েছিলেন, মুক্তির পরই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আহ্বান জানাবে এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেবে। কিন্তু তার কিছুই হয়নি।”

এদিকে গাজা সংকটের সমাধানে দেড় বছর ধরে চলে আসা পরোক্ষ আলোচনার চেষ্টাও বারবার ভেস্তে যাচ্ছে ইসরায়েলের হামলার কারণে। সর্বশেষ জানুয়ারিতে যুদ্ধবিরতির পর ১৮ মার্চ চুক্তি ভেঙে আবারও হামলা শুরু করে তেলআবিব। এরই মাঝে কাতারে ফের নতুন করে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হলেও যুক্তরাষ্ট্রের প্রতি হামাসের অনাস্থা স্পষ্ট হয়ে উঠেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে