ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

আমিরাতের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বিশ্ব রেকর্ড গড়লেন শান্ত

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৫:১৫:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৫:১৫:০১ অপরাহ্ন
আমিরাতের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে বিশ্ব রেকর্ড গড়লেন শান্ত
শারজাহর আকাশে ছিল ব্যাটে ঝড়, আর মাটিতে ছিল ক্যাচের বৃষ্টি—বাংলাদেশ-আমিরাত প্রথম টি-টোয়েন্টি যেন ইতিহাসের পাতায় জমা হয়ে গেল একাধিক রেকর্ড নিয়ে।

একাদশে জায়গা না পেলেও মাঠে নেমে নজর কাড়লেন নাজমুল হোসেন শান্ত। বদলি ফিল্ডার হিসেবে এক ইনিংসে তিনটি ক্যাচ নিয়েছেন এই সাবেক অধিনায়ক, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বদলি ফিল্ডার হিসেবে সর্বোচ্চ ক্যাচের রেকর্ডে ভাগ বসিয়েছে।

এই তালিকায় শান্তর সঙ্গে আছেন আরও চারজন—ভারতের ধ্রুব জুরেল, আর্জেন্টিনার ইট্রোবে, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এবং স্কটল্যান্ডের মিচেল লিসাক। তবে এর আগে কেউই তিনটির বেশি ক্যাচ নিতে পারেননি বদলি হিসেবে।

ব্যাট হাতে দিনের নায়ক পারভেজ হোসেন ইমন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে সেঞ্চুরি করলেন তিনি। শারজায় টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ১৯১/৭—টি-টোয়েন্টিতে আমিরাতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান।

ইমন মাত্র ২৮ বলে করেন ফিফটি। এরপর পরবর্তী ৫০ রান করতে নিয়েছেন আর ২৫ বল। সব মিলিয়ে ৫৩ বলে ১০০ রান করে তিনি গড়েছেন বাংলাদেশের হয়ে সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী

প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী