ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

সাত কলেজের অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৫:৫৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৫:৫৫:২৩ অপরাহ্ন
সাত কলেজের অনার্স-মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া রাজধানীর সরকারি সাত কলেজের ২০২৪ সালের অনার্স ও মাস্টার্স শেষপর্বের পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করা হয়েছে।রোববার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে সাত কলেজের অধ্যক্ষদের সুপারিশের ভিত্তিতে নির্ধারণ করা এসব তারিখ প্রকাশ করা হয়েছে।




বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. হিমাদ্রি শেখর চক্রবর্তীর সই করা চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী ২৮ জুলাই থেকে। এ ছাড়া অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে ২৮ অক্টোবর, এরপর অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে ৩ ডিসেম্বর এবং অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হবে ৭ অক্টোবর। এ ছাড়া মাস্টার্স শেষপর্বের পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর থেকে।চিঠিতে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে, এসব সময়সূচি দ্রুত শিক্ষার্থীদের জানিয়ে দিতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিতে।
সাতটি সরকারি কলেজ হলো– ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।




চিঠিতে সম্ভাব্য তারিখ প্রকাশের কারণ হিসেবে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশ করে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়া। একইসঙ্গে সম্ভাব্য এসব তারিখ অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হলে একাডেমিক সেশনজট অনেকটাই দূর হবে এবং শিক্ষার্থীরা নিয়মিত শিক্ষাক্রমে ফিরে যেতে পারবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল