ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান : জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৬:০৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৬:০৬:১৫ অপরাহ্ন
দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান : জরিমানা ও সংযোগ বিচ্ছিন্ন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন এলাকায় তিন ধরনের পরিবেশ দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে একযোগে অভিযান পরিচালনা করেছে।

রোববার (১৮ মে) ঢাকার কদমতলী ও সাভার এলাকায় কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদন এবং টায়ার পাইরোলাইসিস পদ্ধতিতে বায়ু দূষণের অভিযোগে ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
বায়ু দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ অনুযায়ী দায়ের হওয়া ৩টি মামলায় মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেইসঙ্গে একটি প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

অন্যদিকে, শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী নওগাঁ ও খিলগাঁও এলাকায় পৃথক দুটি অভিযান চালানো হয়। এতে ৪টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এছাড়া, মাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গতকারী যানবাহনের বিরুদ্ধে ধানমন্ডি এলাকায় আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫টি গাড়ির বিরুদ্ধে ৫টি মামলা করা হয় এবং ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান চলমান থাকবে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম