ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পাঁচ বছর পর এলো তবুও ভালো লাগছে : জয়া

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৬:৩৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৬:৩৯:৫৪ অপরাহ্ন
পাঁচ বছর পর এলো তবুও ভালো লাগছে : জয়া
করোনা মহামারির বাস্তবতা ও লকডাউনে আটকে পড়া দুই নারীর গল্প নিয়ে তৈরি হয়েছে পিপলু আর খান পরিচালিত চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। গত ১৬ মে মুক্তি পেয়েছে সিনেমাটি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা জানিয়ে জয়া বলেন, “তখন একটা ভীষণ অদ্ভুত সময় ছিল আমাদের সবার জন্য। আমরা শিল্পী হিসেবে প্রায় নিঃসাড় হয়ে গিয়েছিলাম। কিছুই করতে পারছিলাম না।”

তিনি জানান, সেই সময়টায় সবাই মিলে নতুন কিছু করার প্রয়োজন অনুভব করেন। “পিপলু ভাই তখন বলেন, আমরা একটা কাজ শুরু করি, অনুশীলনের জায়গা থেকে হলেও করি। প্রথমে সীমিত আকারে ভাবলেও পরে সেটি আর সীমাবদ্ধ থাকেনি। পাঁচ বছর পর যখন সিনেমাটা মুক্তি পেল, তখন সত্যি খুব ভালো লাগছে,” বলেন জয়া।

তিনি আশা প্রকাশ করেন, এই ঘরানার দর্শকরা ছবিটি দেখে মুগ্ধ হবেন। “এই ছবির যে দর্শক— তারা অবশ্যই হলে এসে ছবিটি দেখবেন বলেই আমার বিশ্বাস,” বলেন তিনি।

উল্লেখ্য, জয়া আহসানের চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি অর্জন করেছেন পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতটি মেরিল-প্রথম আলো পুরস্কার এবং তিনটি ফিল্মফেয়ার পুরস্কার পূর্বসহ বহু সম্মাননা। ‘জয়া আর শারমিন’ দিয়ে আবারও একটি ভিন্নধারার গল্পে দেখা গেল তাকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা