ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী, ভাঙা হতে পারে বাড়ি

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৬:৫৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৬:৫৮:৫০ অপরাহ্ন
আইনি জটিলতায় মিঠুন চক্রবর্তী, ভাঙা হতে পারে বাড়ি
অনুমতি ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগে এবার আইনি ঝামেলায় জড়ালেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ইতোমধ্যেই তার বিরুদ্ধে বৃহন্মুম্বই পুরনিগম  শোকজ নোটিশ জারি করেছে।

নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না এলে অভিনেতার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের মালাড অঞ্চলের মাধ এলাকায় অবস্থিত ইরাঙ্গেল গ্রামে অবৈধভাবে নির্মিত ১০০টির বেশি ভবন চিহ্নিত করেছে প্রশাসন। সেই তালিকায় রয়েছে মিঠুন চক্রবর্তীর মালিকানাধীন বাড়ির নামও।

জানা গেছে, ইরাবতী মন্দিরের কাছে অবস্থিত এই বাড়িটির নিচতলা (গ্রাউন্ড ফ্লোর) ইট, কাঠ ও কাঁচ দিয়ে নির্মাণ করে বেআইনিভাবে সংস্কার করা হয়েছে। আর এই নির্মাণকাজের জন্য পুরনিগম থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি।

এই কারণে মিঠুনকে একটি শোকজ নোটিশ পাঠিয়ে এক সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

জবাব সন্তোষজনক না হলে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ আসতে পারে বলে জানা গেছে। একই সঙ্গে মোটা অঙ্কের জরিমানা কিংবা কারাদণ্ডের মুখেও পড়তে পারেন বর্ষীয়ান এই অভিনেতা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা