ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

ভারতের ইউটিউবার জ্যোতির সঙ্গে ছিল পাকিস্তান হাইকমিশনের যোগাযোগ!

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৭:০৮:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৭:০৮:৪৪ অপরাহ্ন
ভারতের ইউটিউবার জ্যোতির সঙ্গে ছিল পাকিস্তান হাইকমিশনের যোগাযোগ!
ভারতের হরিয়ানার হিসার থেকে গ্রেফতার হয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জ্যোতি মালহোত্রা। অভিযোগ—তিনি পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি চালিয়েছেন এবং ভারতের সংবেদনশীল তথ্য পাচার করেছেন। তাকে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির আওতায় গ্রেফতার করা হয়েছে।

হরিয়ানার হিসারের বাসিন্দা জ্যোতি মালহোত্রা ভ্রমণবিষয়ক ইউটিউব চ্যানেল “Travel with Jo” চালান, যা ২০১১ সালে শুরু করেন। তার চ্যানেলে রয়েছে ৪৮৭টি ভিডিও এবং সাড়ে ৩ লাখের বেশি সাবস্ক্রাইবার। চ্যানেলে তাকে বাংলাদেশ, ভুটানসহ বিভিন্ন দেশে ভ্রমণ করতে দেখা যায়। ইউটিউব বায়োতে তিনি নিজেকে পরিচয় দিয়েছেন ‘Nomadic Leo Girl’ এবং ‘Wanderer Haryanvi Punjabi’ হিসেবে।

তদন্তে উঠে এসেছে, পাকিস্তান হাইকমিশনের সাবেক কর্মকর্তা এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল। এক ইফতার পার্টির ভিডিওতে দেখা যায়, জ্যোতি পাকিস্তান হাইকমিশনে ঢুকে তাকে স্বাগত জানাচ্ছেন। ভারত সরকার দানিশকে ‘persona non grata’ ঘোষণা করেছে।

২০২৩ সালে জ্যোতি মালহোত্রা দুবার পাকিস্তান সফর করেন এবং সেখানে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন বলে অভিযোগ। তার ফোনে এক পাকিস্তানি গোয়েন্দার নম্বর ‘জাট রন্ধাওয়া’ নামে সংরক্ষিত ছিল। এমনকি তিনি ইন্দোনেশিয়ার বালিতেও এক গোয়েন্দার সঙ্গে ভ্রমণ করেছেন।

২০২৪ সালের মে মাসে এক এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারী কপিল জৈন এনআইএ-কে ট্যাগ করে জ্যোতির কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করেছিলেন। তিনি লেখেন, “তিনি পাকিস্তানি দূতাবাসে গিয়েছেন, এরপর কাশ্মীরে গেছেন। বিষয়টি তদন্ত হওয়া উচিত।”

গ্রেফতারের পর তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ভারতীয় গোয়েন্দা সংস্থার দাবি, রিমান্ডে তিনি পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার করেছেন। তার সব ডিজিটাল ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে।

কমেন্ট বক্স