ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দুবাই এয়ারপোর্টে ব্যাগেজ ক্লেইমের দিন শেষ, লাগেজ পৌঁছে যাবে যাত্রীদের হোটেল বা বাড়িতে

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:২৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:২৮:২৩ অপরাহ্ন
দুবাই এয়ারপোর্টে ব্যাগেজ ক্লেইমের দিন শেষ, লাগেজ পৌঁছে যাবে যাত্রীদের হোটেল বা বাড়িতে
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের আর লাগেজ ক্লেইমের ভিড়ে দাঁড়িয়ে থাকার দরকার পড়বে না। বিমানবন্দর থেকে নেমে সোজা হোটেল বা বাড়ি চলে গেলেই চলবে—লাগেজ পৌঁছে যাবে পেছন পেছনই।

সোমবার (১৯ মে) এ তথ্য জানানো হয়েছে এমিরেটসের ট্রাভেল ও এয়ারপোর্ট সার্ভিসেস বিভাগের সহযোগী প্রতিষ্ঠান মারহাবা-এর পক্ষ থেকে।

বলা হয়, যাত্রীদের লাগেজ পরিবহন সহজ করতে তিনটি নতুন সেবা চালু করেছে প্রতিষ্ঠানটি।

প্রথমত, রিমোট চেক-ইন সুবিধার আওতায় যাত্রীরা নিজ বাসা, হোটেল বা অফিস থেকেই বোর্ডিং পাস সংগ্রহ করে লাগেজ হস্তান্তর করতে পারবেন। ব্যাগ মারহাবার কর্মীরা নিজেরাই পৌঁছে দেবেন বিমানবন্দরে।

দ্বিতীয়ত, ল্যান্ড অ্যান্ড লিভ সেবার মাধ্যমে বিমানে নামার পর যাত্রীদের লাগেজ নিয়ে অপেক্ষা করতে হবে না। কয়েক ঘণ্টার মধ্যেই ব্যাগ চলে যাবে তাদের নির্ধারিত গন্তব্যে।

তৃতীয়ত, ব্যাগেজ স্টোরেজ অ্যান্ড ডেলিভারি সুবিধায় লাগেজ সংরক্ষণ ও নির্ধারিত সময়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া যাত্রীরা চাইলেই পাবেন ইমিগ্রেশন ফাস্ট-ট্র্যাক সুবিধা, বিশ্রাম লাউঞ্জে ঢোকার সুযোগ এবং সবকিছু অনলাইনে মারহাবা সার্ভিসেস ওয়েবসাইট থেকে বুক করার সুবিধা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে— “বিমানবন্দর অভিজ্ঞতা বদলে দিতে আমাদের এই নতুন সেবাগুলো যাত্রীদের চাপ কমাবে, আর মারহাবাকে নিয়ে যাবে বিশ্বসেরা হসপিটালিটি ব্র্যান্ডের কাতারে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা