ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

‘বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনও আপস নয়’

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:৩৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:৩৬:১৭ অপরাহ্ন
‘বেঁচে থাকতে আওয়ামী লীগের সাথে কোনও আপস নয়’
আওয়ামী লীগের সঙ্গে বেঁচে থাকতে কোনও আপস নয়—এমন কঠোর বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বরং কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে তাতে প্রতিবন্ধকতা তৈরি করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ১২ দলীয় জোট আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম বলেন, “আওয়ামী লীগের হাতে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। খুন-গুম কিছুই বাদ রাখেনি তারা।”

তার ভাষ্য, সাংবিধানিক সংস্কার চাইলে তা করতে সময় লাগার কথা নয়।

“প্রয়োজন হলে অধ্যাদেশ জারি করেই করা যায়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনও আইনগত বাধা নেই।”

তিনি আরও বলেন, “ডিসেম্বরের পর নির্বাচন করতে চাইলে, তার সুনির্দিষ্ট ব্যাখা সরকারকে দিতে হবে। শুধুমাত্র কোনও দলকে শক্তিশালী করতে বা জোট গঠনের সুযোগ দিতে নির্বাচন পেছালে, জনগণ তা মেনে নেবে না।”

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?