ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

মিরাজকে দলে চায় লাহোর কালান্দার্স

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:৪৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:৪৪:২৭ অপরাহ্ন
মিরাজকে দলে চায় লাহোর কালান্দার্স
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের এই অলরাউন্ডারকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স।

রিশাদ ও সাকিবের পর এবার মিরাজের দিকেও হাত বাড়িয়েছে লাহোর ফ্র্যাঞ্চাইজিটি। এ লক্ষ্যে ইতোমধ্যে বিসিবির কাছে ছাড়পত্রের আবেদনও করেছেন মিরাজ। তবে কবে নাগাদ তিনি অনুমতি পাবেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি।

জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজার পরিবর্তে মিরাজকে নিতে চায় লাহোর। কারণ খুব শিগগিরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান ছাড়বেন রাজা।

সব ঠিকঠাক থাকলে পিএসএলের প্লে-অফ পর্ব শুরুর আগেই লাহোরে দলের সঙ্গে যোগ দেবেন ২৭ বছর বয়সী এই টাইগার অলরাউন্ডার। লাহোর কালান্দার্সের হয়ে বৃহস্পতিবার গাদ্দাফি স্টেডিয়ামে এলিমিনেটর ম্যাচে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।

উল্লেখ্য, মেহেদী হাসান মিরাজ এখন পর্যন্ত ১৫৩টি টি-টোয়েন্টি ম্যাচে ৭.৫৫ ইকোনমিতে ১০৭ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে তার ঝুলিতে রয়েছে ২ হাজার ৯৯ রান ও ৭টি অর্ধশতক। সবশেষ বিপিএলে তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট