ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

নুসরাত ফারিয়া গ্রেপ্তার প্রসঙ্গ এড়িয়ে গেলেন ফারুকী

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৩:৩০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৩:৩০:১৩ অপরাহ্ন
নুসরাত ফারিয়া গ্রেপ্তার প্রসঙ্গ এড়িয়ে গেলেন ফারুকী
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা ও সাম্পান বাইচ আয়োজন এবার সরকারি সাংস্কৃতিক ক্যালেন্ডারে যুক্ত হতে যাচ্ছে। এই দুই ঐতিহ্যকে জাতীয় পর্যায়ে আরও গুরুত্বসহকারে তুলে ধরতে সংস্কৃতি মন্ত্রণালয় সরাসরি যুক্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সোমবার (১৯ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন তিনি।

ফারুকী বলেন, “আমাদের কালচারাল হেরিটেজ ও ফেস্টিভাল নিয়ে একটি জাতীয় ক্যালেন্ডার তৈরি হচ্ছে। জব্বারের বলি খেলা ও সাম্পান বাইচ সেই ক্যালেন্ডারে জায়গা পাবে। শিল্পকলা একাডেমি এই তালিকা করছে, আমরা সেখান থেকে এটি বাস্তবায়নে এগোব।”

তিনি আরও বলেন, “জব্বারের বলি খেলা চট্টগ্রামের নামের সঙ্গেই জড়িয়ে আছে। এটা দেশের সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা অনেক আগেই জাতীয় ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া উচিত ছিল। এখন আমরা বিষয়টাকে কেন্দ্রীয়ভাবে সহযোগিতা করব।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি ফারুকী। তিনি বলেন, “আমাদের প্রেস কনফারেন্সের নির্দিষ্ট অ্যাজেন্ডা আছে। আমরা এই লিমিটের মধ্যেই থাকি।”

এর আগে সকালে চট্টগ্রামে অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের স্থানীয় প্রশাসন ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা