ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

যুক্তরাষ্ট্রে আগাম ভোট পড়েছে আড়াই কোটির মতো

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১১:২৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১১:২৩:৫৬ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে আগাম ভোট পড়েছে আড়াই কোটির মতো
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র দুসপ্তাহ বাকি, এবং এরই মধ্যে শুরু হয়েছে জমজমাট প্রতিযোগিতা। আগামী ৫ নভেম্বর বেশিরভাগ মার্কিনি সশরীরে গিয়ে ভোট দেবেন, তবে ইতিমধ্যে প্রায় আড়াই কোটি মানুষ বিভিন্ন অঙ্গরাজ্যে আগাম ভোট প্রদান করেছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরের শেষদিকে যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোটদান প্রক্রিয়া। ভোটাররা পোস্টের মাধ্যমে বা সশরীরে গিয়ে আগাম ভোট দিতে পারছেন, পাশাপাশি নির্বাচনের দিনও ভোট দেওয়ার সুযোগ থাকবে।

ফ্লোরিডা ইউনিভার্সিটির ইলেকশন ল্যাবের ট্র্যাকিং ডেটা অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় আড়াই কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন, যা পোস্টাল ভোট বা সরাসরি ভোটের মাধ্যমে হয়েছে। বিশেষ করে উত্তর ক্যারোলাইনা ও জর্জিয়ার মতো অঙ্গরাজ্যে আগাম ভোটের প্রথম দিনেই রেকর্ড সংখ্যক ভোট পড়েছে।

অ্যারিজোনা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, নেভাডা, এবং মিশিগানের মতো গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোতেও আগাম ভোটদান চলছে। এরই মধ্যে নর্থ ক্যারোলাইনা এবং জর্জিয়ায় রেকর্ড সংখ্যক ভোট পড়েছে।


অতীত অভিজ্ঞতা থেকে দেখা যায়, আগাম ভোটের শুরুতে উচ্চ ভোটার উপস্থিতি সাধারণত ডেমোক্র্যাটদের জন্য ইতিবাচক সংকেত হয়ে থাকে। তবে দুই দলই জয়ের আশা করছে। সর্বশেষ এক জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস জনপ্রিয়তায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের থেকে বেশ এগিয়ে আছেন।

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?