ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা মাউশির বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে ভিসা চালু করছে ভারত- হুমায়ুন কবির অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

বুবলীর সাথে গৌতম সাহার ফটোশুটের ভিডিও ভাইরাল

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৪:২০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৪:২০:১৭ অপরাহ্ন
বুবলীর সাথে গৌতম সাহার ফটোশুটের ভিডিও ভাইরাল
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও কোরিওগ্রাফার গৌতম সাহার একটি ফটোশুট ভিডিও। স্বল্প দৈর্ঘ্যের এই ভিডিওটি ইতোমধ্যেই নেটদুনিয়ায় দর্শকদের দৃষ্টি কেড়েছে।

ভিডিওতে দেখা যায়, ফটোশুটের জন্য সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন বুবলী। ফিরোজা রঙের জমকালো শাড়িতে সেজে ছিলেন অভিনেত্রী। সত্তরের দশকের স্টাইলের খোঁপা করা চুলে ও পরিপাটি মেকআপে বুবলীর লুক ছিল নজরকাড়া।

শুটিং শুরুর আগে ক্যামেরাম্যানকে নিজেই কিছু নির্দেশনা দিতে দেখা যায় তাকে। পাশে ছিলেন কোরিওগ্রাফার গৌতম সাহা, যিনি তখন গান গাইতে গাইতে হাত নাড়িয়ে ফুরফুরে মেজাজে ছিলেন।

গৌতম সাহা পরেছিলেন কালো রঙের একটি টিশার্ট, যার মাঝখানে ছিল একটি নেকড়ের প্রিন্ট। দুই তারকার সমন্বয়ে ফটোশুটটি দ্রুত ও ঝামেলাহীনভাবে সম্পন্ন হয়।

বর্তমানে বুবলী ও গৌতম সাহার কাজের জুটি নিয়মিতই দেখা যাচ্ছে। এতে করে কোরিওগ্রাফার গৌতমের সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের কাজ কিছুটা কমে এসেছে বলেই জানা গেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নজিরবিহীন  জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা

নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা