ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ফার্স্ট সিকিউরিটির ১১০০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমের নামে মামলা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৪:২৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৪:২৪:১৮ অপরাহ্ন
ফার্স্ট সিকিউরিটির ১১০০ কোটি টাকা আত্মসাৎ, এস আলমের নামে মামলা
প্রায় ১১০০ কোটি টাকা ঋণের নামে অর্থ আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক সরকারের মেয়াদে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই বিপুল অর্থ লুটপাটের ঘটনায় ৪৩ জনকে আসামি করা হয়েছে।

এদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতনের (এলজিইডি) প্রধান প্রকৌশলীসহ তিনজনের বিরুদ্ধেও অনুসন্ধানে নেমেছে সংস্থাটি।

দীর্ঘদিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে ব্যাংক দখলে নেয়া ও হাজার হাজার কোটি টাকা নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ রয়েছে এস আলম গ্রুপের বিরুদ্ধে। এসব অর্থ লোপাট করে দেশের আর্থিক খাতকে নাজুক অবস্থায় ফেলেছে বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর তথ্যে দেখা গেছে, চারটি ব্যাংক থেকে প্রায় ১ লাখ ৭৮ হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে এস আলম গ্রুপ। রাজনৈতিক পট পরিবর্তনের পর এসব লেনদেনের তথ্য সামনে আসছে, আর অনুসন্ধানে মিলছে ভয়াবহ দুর্নীতির প্রমাণ।

সোমবার (১৯ মে) দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ জানান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ১১০০ কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ৪৩ জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করা হয়েছে।

এছাড়া, এলজিইডির প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন, সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুদক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা