ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

‘আমাকে কখনো চাল কিনতে হয়নি’ জাপানের কৃষিমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক, চাইলেন ক্ষমা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৪:৫৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৪:৫৪:০২ অপরাহ্ন
‘আমাকে কখনো চাল কিনতে হয়নি’ জাপানের কৃষিমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক, চাইলেন ক্ষমা
চালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে জাপান। এমন সংকটময় পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন দেশটির কৃষিমন্ত্রী তাকু ইটো। সমর্থকদের দেওয়া উপহারের চালেই চলে যায়—এমন মন্তব্যের জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন তিনি।

স্থানীয় সময় রোববার (১৮ মে) এক রাজনৈতিক ফান্ডরেইজিং অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ইটো বলেন, “আমাকে কখনো চাল কিনতে হয়নি। সমর্থকদের দেওয়া উপহারেই চালের সংস্থান হয়ে যায়।”
এই বক্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনার ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। কিয়োডো নিউজ প্রথম প্রতিবেদন প্রকাশ করলে পরে এনএইচকে সহ অন্যান্য সংবাদমাধ্যমেও তা উঠে আসে।

একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, “আপনার সময় শেষ, দ্রুত পদত্যাগ করুন।”
অন্য একজন মন্তব্য করেন, “যে দেশের মানুষ চাল কিনে খেতে হিমশিম খাচ্ছে, তার কৃষিমন্ত্রী যদি চাল উপহারে পান বলে উল্লাস করেন, তাহলে সেটা দায়িত্বজ্ঞানহীন নয়?”

সোমবার (১৯ মে) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইটো বলেন, “আমি কথাটা হয়তো ভুলভাবে বলেছি। জনগণকে খুশি করার জন্য একটু বাড়িয়ে বলেছিলাম। আমার মন্তব্যের জন্য আমি দুঃখিত।”

এনএইচকে’র প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ইটো আরও বলেছিলেন, “আমার কাছে এত চাল জমে গেছে যে চাইলে বিক্রিও করতে পারি।”
তবে বিতর্ক তৈরি হওয়ার পরদিন সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে তিনি জানান, “আমার স্ত্রী ফোন করে বকাঝকা করেছেন। আমি বুঝতে পেরেছি, আমার এমন মন্তব্য করা একদমই উচিত হয়নি। আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”

চালের মতো স্পর্শকাতর ইস্যুতে দায়িত্বশীল পদে থাকা একজন মন্ত্রীর এমন মন্তব্য অনেকেই ‘বিচ্ছিন্নতা’র নিদর্শন বলেও মনে করছেন।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল