ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ইউপি নির্বাচনে মুনাফিকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর

আলোচনা ছাড়াই রাজস্ব বোর্ড বিলুপ্ত, আমদানি-রপ্তানি কার্যত অচল: সিএন্ডএফ এজেন্টদের অভিযোগ

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৬:২৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৬:২৯:০৯ অপরাহ্ন
আলোচনা ছাড়াই রাজস্ব বোর্ড বিলুপ্ত, আমদানি-রপ্তানি কার্যত অচল: সিএন্ডএফ এজেন্টদের অভিযোগ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ প্রতিষ্ঠার বিষয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই—এ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশন।

সোমবার (১৯ মে) দুপুরে রাজধানীর সিএন্ডএফ ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব এস. এম. সাইফুল আলম।

তিনি বলেন, “অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে দেশের সব বন্দর ও শুল্ক কার্যক্রমে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে, যার ফলে সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আহরণে বড় ধরণের ব্যাঘাত ঘটছে।”

তিনি আরও বলেন, “বন্দরে যথাসময়ে পণ্য খালাস না হওয়ায় স্থান সংকট দেখা দিয়েছে, যার ফলে পণ্যজটের সৃষ্টি হয়েছে। এতে জরুরি সেবা ব্যাহত হচ্ছে এবং রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সরবরাহে বাধা সৃষ্টি হওয়ায় এসব শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।”

সংগঠনের মহাসচিব আশঙ্কা প্রকাশ করে বলেন, “বর্তমান পরিস্থিতিতে সরকার যেমন হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি বাজারে পণ্যের সরবরাহ চেইন ভেঙে পড়ায় দ্রব্যমূল্য ক্রমাগত বাড়ছে। আমদানি-রপ্তানি কার্যক্রমে যুক্ত বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়ছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করছে।”

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সিএন্ডএফ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি ও ইনসাফ বারাকাহ হাসপাতালের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি ও ইনসাফ বারাকাহ হাসপাতালের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি