ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আলোচনা ছাড়াই রাজস্ব বোর্ড বিলুপ্ত, আমদানি-রপ্তানি কার্যত অচল: সিএন্ডএফ এজেন্টদের অভিযোগ

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৬:২৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৬:২৯:০৯ অপরাহ্ন
আলোচনা ছাড়াই রাজস্ব বোর্ড বিলুপ্ত, আমদানি-রপ্তানি কার্যত অচল: সিএন্ডএফ এজেন্টদের অভিযোগ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ প্রতিষ্ঠার বিষয়ে অধ্যাদেশ জারি করা হয়েছে অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই—এ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশন।

সোমবার (১৯ মে) দুপুরে রাজধানীর সিএন্ডএফ ভবনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির মহাসচিব এস. এম. সাইফুল আলম।

তিনি বলেন, “অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে দেশের সব বন্দর ও শুল্ক কার্যক্রমে মারাত্মক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যত স্থবির হয়ে পড়েছে, যার ফলে সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং রাজস্ব ও বৈদেশিক মুদ্রা আহরণে বড় ধরণের ব্যাঘাত ঘটছে।”

তিনি আরও বলেন, “বন্দরে যথাসময়ে পণ্য খালাস না হওয়ায় স্থান সংকট দেখা দিয়েছে, যার ফলে পণ্যজটের সৃষ্টি হয়েছে। এতে জরুরি সেবা ব্যাহত হচ্ছে এবং রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সরবরাহে বাধা সৃষ্টি হওয়ায় এসব শিল্প প্রতিষ্ঠান বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।”

সংগঠনের মহাসচিব আশঙ্কা প্রকাশ করে বলেন, “বর্তমান পরিস্থিতিতে সরকার যেমন হাজার হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি বাজারে পণ্যের সরবরাহ চেইন ভেঙে পড়ায় দ্রব্যমূল্য ক্রমাগত বাড়ছে। আমদানি-রপ্তানি কার্যক্রমে যুক্ত বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়ছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করছে।”

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমানসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সিএন্ডএফ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা