ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি দুপুরে

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ১২:৫৫:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ১২:৫৫:৫৯ অপরাহ্ন
ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি দুপুরে
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি আজ মঙ্গলবার (২০ মে) হাইকোর্টে অনুষ্ঠিত হবে।

বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি দুপুরে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এর আগে, গত সপ্তাহে (১৫ মে) ঢাকা দক্ষিণ সিটির একজন বাসিন্দা মো. মামুনুর রশিদ হাইকোর্টে এই রিট দায়ের করেন। রিটে ইশরাক হোসেনকে শপথ নিতে না দেওয়ার নির্দেশনার পাশাপাশি তাকে মেয়র ঘোষণা করায় ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও আবেদন করা হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে গত ২৭ মার্চ, নির্বাচন নিয়ে করা এক মামলার রায়ে ওই ফলাফল বাতিল করে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা করেন আদালত।

পরবর্তীতে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাক হোসেনকে ডিএসসিসির নতুন মেয়র হিসেবে ঘোষণা করে।

এই গেজেট প্রকাশের পর ইশরাকের শপথ গ্রহণের অপেক্ষায় থাকা অবস্থায় আদালতে নতুন রিটটি দাখিল করা হয়, যার শুনানি আজ অনুষ্ঠিত হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা