ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা পল্লি চিকিৎসক হত্যা: ৩ জনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী

সিলেট-রংপুরে থেমে থেমে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০১:১০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০১:১০:১২ অপরাহ্ন
সিলেট-রংপুরে থেমে থেমে বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তি
সিলেট ও রংপুরে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার (২০ মে) সকাল থেকে থেমে থেমে ভারী বর্ষণে এসব জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বাড়ছে নদ-নদীর পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্নাঞ্চলের বাসিন্দারা।

সিলেটে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র ৩ ঘণ্টায় রেকর্ড করা হয়েছে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত। এতে করে শহরের মেডিকেল রোড, কাজলশাহ, বাগবাড়ি, নতুন বাজার, মেজরটিলা ও বালুচরসহ বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে। অনেক বাড়িঘরের ভেতরেও পানি ঢুকে পড়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

অন্যদিকে রংপুরেও পরিস্থিতি একই রকম। শহরের কামারপাড়া, দেওডোবা, খলিফা পাড়া ও মূলাটোল এলাকাসহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির কারণে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও পানি উঠে পাঠদান ব্যাহত হচ্ছে। বিশেষ করে শহরের শ্যামাসুন্দরী খাল ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

এদিকে তিস্তা, ধরলা ও দুধকুমারসহ উত্তরাঞ্চলের নদ-নদীগুলোর পানিও বাড়তে শুরু করেছে। এতে চরাঞ্চল ও নিচু এলাকার ফসলি জমি তলিয়ে গেছে। বাদাম, ভুট্টা ও বোরো ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু