ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

কেরালার গহীন বনে ভাইরাল ক্রিকেট মাঠ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০১:২১:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০১:২১:৫২ অপরাহ্ন
কেরালার গহীন বনে ভাইরাল ক্রিকেট মাঠ
ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় সবুজে ঘেরা এক মনোরম ক্রিকেট মাঠ সম্প্রতি সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে। ড্রোন ক্যামেরায় ধারণ করা এই মাঠের ফুটেজ দেখে অনেকেই একে আমাজন রেইনফরেস্টের সঙ্গে তুলনা করেছেন।

সোমবার (১৯ মে) ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে আসে মাঠটির অবস্থান ও ইতিহাস। জানা যায়, কেরালার বারান্দারাপ্পিলি এলাকায় হ্যারিসনস মালায়ালাম প্ল্যান্টেশনের ভেতরে অবস্থিত এই মাঠটির নাম পালাপ্পিলি মাঠ। বহু বছর আগে হ্যারিসন মালায়ালাম কোম্পানি তাদের বৃক্ষরোপণ কর্মীদের জন্য মাঠটি নির্মাণ করেছিল।

সম্প্রতি এক ভ্লগার ইনস্টাগ্রামে এই মাঠের ড্রোন ভিউ প্রকাশ করেন, যা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি এখন পর্যন্ত ৩৭.৬ মিলিয়নেরও বেশি দর্শক দেখেছেন। হাজার হাজার মন্তব্যে অনেকেই এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করেছেন।

মাঠটিতে পৌঁছাতে হয় একটি সরু, গাছ-রেখাযুক্ত রাস্তাপথে। চারপাশজুড়ে ঘন সবুজ বনানী, দূরে পাহাড়ের রেখা, নিকটে ঝলমলে ব্যাকওয়াটার—সব মিলিয়ে এই অঞ্চলটি যেন এক নিখুঁত প্রাকৃতিক পেইন্টিংয়ের মতো।

‘ঈশ্বরের নিজস্ব দেশ’ নামে পরিচিত কেরালা এমনিতেই তার ব্যাকওয়াটার, সৈকত, সবুজ অরণ্য ও পাহাড়ি সৌন্দর্যের জন্য সুপরিচিত। তবে পালাপ্পিলি মাঠের এই ব্যতিক্রমী ভিডিও সেই চেনা সৌন্দর্যকেও যেন নতুন করে আবিষ্কারের সুযোগ করে দিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম