ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়

নারী নির্যাতন মামলায় শিল্পী নোবেল গ্রেফতার

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০১:৪২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০১:৪২:০৭ অপরাহ্ন
নারী নির্যাতন মামলায় শিল্পী নোবেল গ্রেফতার
নারী নির্যাতন, ধর্ষণ ও পর্নোগ্রাফির অভিযোগে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকার স্টাফ কোয়ার্টার থেকে অভিযান চালিয়ে নোবেলকে গ্রেফতার করা হয়। এর আগে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে জানান, তাকে আটকে রাখা হয়েছে। কলের পরই সারুলিয়ার আমতলা এলাকায় অভিযান চালিয়ে নারীকে উদ্ধার করে পুলিশ। পরে তিনি রাতেই ডেমরা থানায় মামলা করেন।

মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেন, গায়ক নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেন, এবং এর পাশাপাশি অশ্লীল ভিডিও ধারণ ও শারীরিক নির্যাতন করেন। অভিযোগ পাওয়ার পর রাত দুইটার দিকে পুলিশ অভিযান চালিয়ে নোবেলকে গ্রেফতার করে।

এর আগে, ২০২৩ সালেও প্রতারণার মামলায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন নোবেল। ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো জি বাংলার ‘সা রে গা মা পা’-এর মাধ্যমে পরিচিতি পাওয়া এই গায়ক একাধিক বিতর্কিত ঘটনায় জড়িয়েছেন সাম্প্রতিক বছরগুলোতে।

বর্তমানে গ্রেফতার হওয়া নোবেলের বিরুদ্ধে ধর্ষণ, পর্নোগ্রাফি ও নারী নির্যাতনের ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। মামলার তদন্ত চলমান রয়েছে এবং তাকে দ্রুত আদালতে তোলা হবে।

কমেন্ট বক্স
রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

রোববার টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়