ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

স্টারলিংকের কারণে দেশের সার্বভৌমত্বে কোনো হুমকি নেই: ফয়েজ আহমদ

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০২:০৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০২:০৬:০৩ অপরাহ্ন
স্টারলিংকের কারণে দেশের সার্বভৌমত্বে কোনো হুমকি নেই: ফয়েজ আহমদ
দেশের সার্বভৌমত্ব ও তথ্য নিরাপত্তায় স্টারলিংকের ইন্টারনেট সেবায় কোনো হুমকি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। মঙ্গলবার (২০ মে) রাজধানীতে স্টারলিংকের সেবা চালুর প্রস্তুতি বিষয়ক এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “স্টারলিংক বাংলাদেশে সেবা দিতে হলে স্থানীয় গেটওয়ে ব্যবহার করতেই হবে। ফলে তথ্য নিয়ন্ত্রণ ও নিরাপত্তা থাকবে দেশের হাতেই।”

তিনি আরও জানান, স্টারলিংকের ইন্টারনেট হবে সম্পূর্ণ আনলিমিটেড, যেখানে ব্যবহারকারীরা ডেটা সীমার ঝামেলা ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এ সেবা ২০-৩০ মিটার এলাকা এবং ২-৩ তলা ভবনের একাধিক কক্ষেও কার্যকর থাকবে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “স্টারলিংক উদ্যোক্তাবান্ধব সেবা নিয়ে আসছে, যেখানে ব্যান্ডউইথে কোনো বৈষম্য থাকবে না। এটি দেশের প্রযুক্তি খাতে নতুন দিগন্তের সূচনা করবে।”

তিনি আরও জানান, চীনা কোম্পানির সহায়তায় চালু থাকা দেশের ব্রডব্যান্ড উন্নয়ন প্রকল্পও চলবে আগের মতোই। স্টারলিংকের কারণে সেগুলোতে কোনো প্রভাব পড়বে না। প্রাথমিকভাবে ৭ হাজার টাকায় ডিভাইস সরবরাহের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা