ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী

টানা ৫ কর্মদিবস কলম বিরতির পর কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৩:৪১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৩:৪১:১৫ অপরাহ্ন
টানা ৫ কর্মদিবস কলম বিরতির পর কাজে ফিরেছেন রাজস্ব কর্মকর্তা-কর্মচারীরা
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি পৃথক রাজস্ব বিভাগ গঠনের প্রতিবাদে পাঁচ কর্মদিবসের কলমবিরতির পর আজ মঙ্গলবার থেকে চট্টগ্রাম কাস্টম হাউসে ফের শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। কাজে ফিরেছেন সব রাজস্ব কর্মকর্তা ও কর্মচারীরা।

সকালে কার্যক্রম শুরু হতেই প্রতিটি শাখায় সেবাপ্রার্থীদের ভিড় লক্ষ্য করা গেছে। ম্যানুয়ালি আউটপাস ও কাগজপত্র যাচাইয়ের কাজ এগোলেও সার্ভার জটিলতার কারণে অনলাইনে বিল অব এন্ট্রি দাখিল ও শুল্কায়ন প্রক্রিয়া চলছে ধীরগতিতে। এতে কাজের চাপ বাড়ায় কর্মকর্তারা হিমশিম খাচ্ছেন, আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে সিএন্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টসহ অন্যান্য সেবাপ্রার্থীদের।

সেবা নিতে আসা অনেকেই অনলাইনে ধীরগতির অভিযোগ করে দ্রুত সমাধানের দাবি জানান।

কাস্টম কর্মকর্তারা জানান, টানা কর্মবিরতির কারণে জমে থাকা কাজের চাপ এখন একসঙ্গে সামাল দিতে হচ্ছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, এনবিআর ভেঙে পৃথক দুটি রাজস্ব বিভাগ গঠনের সিদ্ধান্তের বিরোধিতা করে গত সপ্তাহে রাজস্ব কর্মকর্তারা দেশব্যাপী কলমবিরতি পালন করেন, যা গতকাল সোমবার পর্যন্ত চলেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা

উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা