ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেয়া হবে: রাকিব

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ০৬:৫৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ০৬:৫৩:৫৭ অপরাহ্ন
সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেয়া হবে: রাকিব
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল।

মঙ্গলবার (২০ মে) বিকেলে শাহবাগ মোড় অবরোধ করে এই হুঁশিয়ারি দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, “ছাত্রদলের ওপর কোনো আঘাত এলে সর্বশক্তি দিয়ে মোকাবিলা করা হবে। প্রশাসন এখনো প্রকৃত খুনিদের বিষয়ে আশ্বস্ত করতে পারেনি। আটক তিনজন কি সত্যিকারের খুনি? যারা একজন মেধাবী ছাত্রের খুনিদের গ্রেফতার করতে ব্যর্থ, তারা আর কী করতে পারবে— সেটা জনগণ এখন ভালোই বুঝে গেছে।”

রাকিব আরও বলেন, “এই সরকার অনিরাপদ বাংলাদেশ গড়ে তুলে ক্ষমতা দীর্ঘমেয়াদি করতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন চরম অবনতির দিকে যাচ্ছে।”

সাম্য হত্যার বিচার রাজপথেই আদায় করা হবে বলে জানিয়ে তিনি বলেন, “আমরা আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। ঝড়-বৃষ্টি যাই হোক না কেন, সব বাধা উপেক্ষা করেই রাজপথে থাকবে ছাত্রদল।”

এই সময় শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চলায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখান থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করে ছাত্রদল, এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ