ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৯৪৭ জন হজযাত্রী

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ১২:৫০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ১২:৫০:৩৯ অপরাহ্ন
সৌদি পৌঁছেছেন ৫১ হাজার ৯৪৭ জন হজযাত্রী
পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫১ হাজার ৯৪৭ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৩৩টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছেছেন বলে জানিয়েছে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন।

বুধবার (২১ মে) প্রকাশিত বুলেটিন সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৭ হাজার ৩৬৪ জন হজযাত্রী ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন।

আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত ৩টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৭টি ফ্লাইটে ২৫ হাজার ৬০২ জন, সৌদি এয়ারলাইন্সের ৪৫টি ফ্লাইটে ১৭ হাজার ৭১৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৬২৮ জন হজযাত্রী সৌদি আরব গেছেন।

এদিকে, হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৯ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী। মক্কায় ৪ জন এবং মদিনায় ৫ জন হজযাত্রী মারা গেছেন বলে জানায় হজ আইটি হেল্প ডেস্ক।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনে যাওয়া যাত্রীদের সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। হজ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্তৃপক্ষ যাত্রীদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সেবার মান নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা