ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

মৎস্য ভবন-কাকরাইল ও সচিবালয়ের আশপাশে অবস্থান ইশরাক সমর্থকদের

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ১২:৫৮:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ১২:৫৮:২৮ অপরাহ্ন
মৎস্য ভবন-কাকরাইল ও সচিবালয়ের আশপাশে অবস্থান ইশরাক সমর্থকদের
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিলেও কোনো সাড়া মেলেনি। ফলে বিএনপি নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বুধবার (২১ মে) সকাল থেকেই মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয় এলাকায় অবস্থান নেন তারা। এতে রাজধানীর ওইসব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এর পাশাপাশি নগর ভবনের ভেতরে ও বাইরে টানা সপ্তম দিনের মতো বিক্ষোভ মিছিল করেন ইশরাকের সমর্থকরা। তাদের দাবি, দ্রুত ইশরাককে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হোক।

এদিকে, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিটের শুনানি শেষে আজ দুপুরে আদেশ দেওয়ার কথা রয়েছে। গত ১৪ মে মো. মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী এই রিট দায়ের করেন।

রিটে বলা হয়, ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিত করতে হবে। পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা দিতে হবে। এছাড়া নির্বাচন ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়কে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশনা চাওয়া হয়েছে।

জানা যায়, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। তবে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে। এরপর গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।

তবে গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়ার কথা থাকলেও তা না করেই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করা হয়। এই বিষয়টিকে কেন্দ্র করেই এখন আদালতের আদেশের দিকে তাকিয়ে আছেন সবাই।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে