ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৪:০৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৪:০৭:৩৮ অপরাহ্ন
গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
গাজার মানবিক বিপর্যয় নিয়ে কড়া ভাষায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেছেন, “গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না।” একই সঙ্গে গাজায় চলমান মানবিক বিপর্যয়কে “সহ্য করা যায় না” বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২০ মে) ব্রিটিশ পার্লামেন্টে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে পুনর্গঠন চুক্তি নিয়ে বক্তব্য দিতে গিয়ে গাজার পরিস্থিতি নিয়ে স্পষ্ট অবস্থান নেন স্টারমার।

তিনি বলেন, “নিরীহ শিশুদের ওপর বারবার বোমাবর্ষণ চলছে। এই দুর্ভোগ একেবারেই অসহনীয়। গাজায় বর্তমানে যেসব মানবিক বিপর্যয় ঘটছে, তা আর সহ্য করার মতো নয়।”

প্রধানমন্ত্রী স্টারমার আরও বলেন, “ইসরায়েলের সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে, তারা সীমিত পরিমাণ ত্রাণ ঢুকতে দেবে। কিন্তু সেই সহায়তার পরিমাণ সম্পূর্ণরূপে অপর্যাপ্ত—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েল চালিয়ে যাচ্ছে ভয়াবহ সামরিক অভিযান। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৫৩ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি। অবরোধের কারণে গাজায় দেখা দিয়েছে তীব্র খাদ্যসংকট, সৃষ্টি হয়েছে চরম মানবিক বিপর্যয়।

এমন প্রেক্ষাপটে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গাজায় দুর্ভিক্ষ, চিকিৎসা সংকট ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বারবার সতর্ক করে আসছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার