ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

ভারতে ১২ বাংলাদেশি গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৫:০৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৫:০৯:৫০ অপরাহ্ন
ভারতে ১২ বাংলাদেশি গ্রেপ্তার
ভারতের ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে এক ডজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য সেন্টিনেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী এই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করেছে। 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ত্রিপুরার জিরানিয়া এবং উদয়পুর রেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে জিআরপি পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ) ওই বাংলাদেশিদের আটক করে।

জিরানিয়া স্টেশন এলাকা থেকে তৃতীয় লিঙ্গের তিন বাংলাদেশিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মুম্বাই যাওয়ার পরিকল্পনা ছিল বলে জানা গেছে। গোয়েন্দা সূত্রে ত্রিপুরার জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস দাস বলেন, সীমান্ত পেরিয়ে বাংলাদেশিরা জিরানিয়া স্টেশন থেকে মুম্বাইয়ে যাত্রা শুরুর চেষ্টা করছিলেন।

এছাড়া, উদয়পুর রেল স্টেশন থেকে আরও ছয়জনকে বিএসএফের অভিযানে গ্রেপ্তার করা হয়, এদের মধ্যে তিন শিশু এবং এক ভারতীয় নাগরিক ছিলেন, যিনি বাংলাদেশের নাগরিকদের বেআইনি প্রবেশে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ উঠেছে। 

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র ছাড়া ভারত ভ্রমণের অভিযোগ রয়েছে এবং মানবপাচার কিংবা অন্যান্য বেআইনি কার্যকলাপের পরিকল্পনার সম্ভাবনা নিয়েও তদন্ত করা হচ্ছে।

ত্রিপুরা পুলিশ এবং বিএসএফ এখন এই ঘটনার পেছনে মানবপাচার নেটওয়ার্ক বা বেআইনি কর্মকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী